অবৈধ ভিওআইপির ব্যবহার বন্ধে একই ব্যক্তিকে একাধিক ক্যাটাগরিতে লাইসেন্স প্রদানের সুযোগ দেওয়া হচ্ছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত টেলিযোগাযোগ সেবা সংশোধিত নীতিমালার (আইএলডিটিএস) খসড়া অনুমোদিত হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, বেসরকারি খাতে আরও লাইসেন্স দেওয়ার সুবিধার্থে মন্ত্রিসভায় এ খসড়া অনুমোদন দেওয়া হয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী টেলিযোগাযোগ খাতকে ‘কুক্ষিগত’ না রেখে সবার জন্য অবাধ করে দিতে চান। এ জন্য আগের নীতিমালায় সংশোধন এনে একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে একাধিক ক্যাটাগরিতে লাইসেন্স দেওয়ার বিধান রাখা হয়েছে। আগে এক ব্যক্তির একটি লাইসেন্স পাওয়ার বিধান থাকায় অবৈধভাবে ভিওআইপি ব্যবসার প্রসার ঘটেছে বলে তিনি জানান।
-প্রথম আলো

1 জন এই লিখাটি পছন্দ করেছেন ।

১টি মতামত করা হয়েছে“অবৈধ ভিওআইপি বন্ধে একই ব্যক্তি একাধিক লাইসেন্স পাবেন”

  1. ভাল হল কাজে দিবে

মতামত দিন