ইন্টারনেট রেডিও সম্বন্ধে অনেক শুনেছেন, নিজের একটা রেডিও চ্যানেল হলে কেমন হয়? আজকে আলোচনা করবো কিভাবে নিজের কমপিউটার থেকেই রেডিও চ্যানেল খুলে ফেলতে পারবেন এবং সবাইকে শোনাতে পারবেন। প্রথমেই আপনার প্রয়োজন পড়বে WinAmp Mdia Player (ডাউনলোড লিঙ্ক), SHOUTcast Radio DSP Plug-in for Winamp (ডাউনলোড লিঙ্ক), এবং, SHOUTcast DNAS Application for Windows (ডাউনলোড লিঙ্ক)। এবারে এইগুলি একে একে ইনস্টল করে নিন। এবারে সামান্য Configuration ঝামেলা সেরে ফেলা দরকার।

আমরা এডিট করবো sc_serv.ini ফাইল। এখানেই থাকবে আমাদের রেডিও চ্যানেলের সমস্ত জরুরী সেটিংস। সবকিছু বদলানোর প্রয়োজন পড়বেনা, বিশাল ফাইল, সবটা পড়লে মাথা খারাপ হতে পারে, আমি শুধুই প্রয়োজনীয় সেটিংস জানাচ্ছি এখানে। প্রথমেই আমরা সেট করে দেবো সর্বোচ্চ কয়জন শ্রোতা শুনতে পারবেন আমাদের রেডিও, ডিফল্ট সেটিং আছে MaxUser=32, এটাকে আপাতত এই রাখুন, পরে অভ্যস্ত হয়ে গেলে এটাকে বাড়িয়ে দেবেন। দ্রষ্টব্য:- ইউজার বেশি করে দিলে খেয়াল রাখবেন আপনার আপলোড স্পিড কতোখানি, এই স্পিড কম হলে শ্রোতারা থেমে থেমে গান শুনতে পাবেন। আচ্ছা, শুধু গান নয়, মাইক্রোফোন থাকলে রেডিও জকি হয়ে গিয়ে কথাও চালাতে পারবেন গানের মাঝে।

এর পরেই একটি পাসওয়ার্ড সেট করে দিতে হবে। এই পাসওয়ার্ড শ্রোতাদের জন্য নয়, এটি আপনার নিজস্ব ব্রডকাস্টিং পাসওয়ার্ড। Password=changeme এখানে আপনার কাঙ্খিত পাসওয়ার্ড বসিয়ে দেবেন। এর পরে আসছে আপনার কমপিউটারের কোন পোর্ট দিয়ে রেডিও শোনাবেন, PortBase=8000, আমার মতে এটিকে বদলে দেওয়াই ভালো। খেয়াল রাখবেন - Port 21 (FTP), 22 (SSH), 25 (SMTP), 110 (POP3), 80 (HTTP), 443 (HTTPS) এইসব পোর্ট ব্যবহার করবেন না। এমন কোনো পোর্ট ব্যবহার করবেন না যেগুলি আপনার কমপিউটার নিজেই ব্যবহার করছে। এছাড়া 1 থেকে 65535 যেকোনো পোর্ট ব্যবহার করতে পারেন। আপাতত শুরুর জন্য Port 8000 থাক। পরে অভিজ্ঞতা অনুযায়ী এটাকে বদলে নেবেন।

এর পরেই আছে SrcIP=ANY, এইটা হচ্ছে কোন কোন IP Address আপনার রেডিওতে ব্রডকাস্ট করতে অনুমতি পাচ্ছে। এটাকে 127.0.0.1 করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি ছাড়া অন্য কেউ অপারেট করতে পারবেনা। DestIP=ANY, এটা হচ্ছে কারা কারা শুনতে পারবে আপনার রেডিও। এটা ANY থাক। যদি প্রাইভেট রেডিও চালান, তাহলে শ্রোতাদের IP Address এইখানে বসাতে হবে। Yport=80, এটা যেমন আছে তাই থাকবে। NameLookups=0, এটার মূল কাজ হল শ্রোতাদের reverse DNS ম্যাপিং করা। এটা 0 অর্থাৎ OFF থাক। এর পরেই RelayPort and RelayServer দুটি অপশান পাবেন, এই দুটি আমাদের প্রয়োজন পড়বেনা, তবে বলে দিচ্ছি এইগুলি কিসের কাজে লাগতে পারে। যদি অন্য কোনো রেডিও সোর্স নিয়ে আপনি চালাতে চান, তাহলে সেই সার্ভারের আইপি এবং পোর্ট বসাতে হবে।

এবারে গুরুত্বপূর্ণ একটি অপশান, দেখবে এইরকম আছে  ; AdminPassword=adminpass এই লাইনের সেমি কোলোন মুছে দিয়ে adminpass নিজের কিছু বসিয়ে দিন। এটা সার্ভার ব্রডকাস্ট পাসওয়ার্ড, এবং একই সাথে এটা HTTP ইন্টারফেস এক্সেস পাসওয়ার্ড। এর পরে একটি অপশান আছে  ; ContentDir=./content – আপনি যদি ব্রডকাস্ট থামিয়ে দেন, তাহলে এই ডিরেক্টরী থেকে গান চলতে থাকবে। এইটা চাইলে enable করে দিন সেমি কোলোন মুছে দিয়ে। সেক্ষেত্রে “Content” নামের ডিরেক্টরীর ভিতরে কিছু গান লোড করে রাখবেন। এবারে আসছি, ; IntroFile=c:\intro%d.mp3, এইটা কি জানেন? আপনার রেডিওতে ওয়েলকাম মেসেজ এটা। নিজের মতো কিছু রেকর্ড করে রাখতে পারেন! শ্রোতারা এসে আগে এইটা শুনতে পাবেন।

আপনার রেডিওর কোনো নাম হতে হবে তো? এই অপশানে সেট করুন ; TitleFormat=Justin Radio: %s – ধরুন আমি করে দিলাম TitleFormat=Ojana Radio Channel: %s

; BanFile=sc_serv.ban – এই সেটিং হচ্ছে যদি কাউকে ব্যান করতে চান, তাই আইপি বসিয়ে দেবেন এই নামের ফাইল বানিয়ে তার মধ্যে লিখে দেবেন। আবশ্যিক সেটিংস শেষ, বাকিগুলো নিজের পছন্দমতো সেট করলেও করতে পারেন, না করলেও অসুবিধা হবেনা। যেমন লগ ফাইল রাখতে চান কিনা, রিয়েলটাইম আপডেট চান কিনা। এই ফাইল সেভ করে দিন।

এবারে Start > Programs > SHOUTcast DNAS > SHOUTcast DNAS (GUI) প্রোগ্রাম চালিয়ে দিন। এবারে আমরা WinAmp প্লেয়ারে যাই। অপশান মেনু’তে প্রেফারেন্স দেখুন, সেখানে বাঁদিকের মেনু’তে DSP/Effect, এবারে ডানদিকে সিলেক্ট করে  নিন Nullsoft SHOUTcast Source DSP, এইটাকে সিলেক্ট করে নিন। ছবি নিচে -

একটি নতুন ডায়লগ বক্স খুলে যাবে, সেটিকে বন্ধ করবেন না। প্লেয়ারে গান চালিয়ে দিন কয়েকটা। এবারে অন্য ডায়লগ বক্সে কিছু সেটিংস প্রয়োজন। প্রথমেই Encoder ট্যাবে যান, সেখানে Encoder type: MP3 Encoder সিলেক্ট করুন। তার নিচেই আছে Encoder settings, তালিকা থেকে সিলেক্ট করে নিন কতো বিটরেটে ব্রডকাস্ট করতে চান। আপনার স্পিড বুঝে মনো/স্টিরিও নেবেন। এবারে আসুন Output ট্যাবে। এখানে Output Configuration দেখুন, Address localhost, Port 8000, পাসওয়ার্ড দেবেন আপনার আগের ফাইলে যেটা লিখেছিলেন। এক্ষুনি কানেক্ট করবেন না। এর উপরেই দেখুন Yellowpages বোতাম আছে, সেখানে আপনার চ্যানেল নাম, URL এইসব লিখে দেবেন। Genre অংশ ফাঁকা রাখলে চলবেনা, কিছু লিখে দেবেন, ব্যাস, আপনার রেডিও তৈরী, এবারে CONNECTছবি নিচে দেখে নিন -

আপনার রেডিও শোনার লিঙ্ক হবে এইরকম:- http://আপনার.আইপি.এড্রেস:8000/listen.pls যেমন ধরুন http://74.220.215.58:8000/listen,pls

নিজের নিজের আইপি এড্রেস জেনে নিতে পারবেন যেকোনো একটি লিঙ্ক থেকে – ip2location.com, formyip.com, cmyip.com, whatismyip.com

যাদের আইপি এড্রেস বদলায় না, তারা সহজেই নিজের ওয়েব এড্রেস বানিয়ে নিতে পারেন রেডিওর জন্য। ডমেইন কন্ট্রোল প্যানেলে গিয়ে নতুন একটি A record তৈরী করে নেবেন, যেমন A value: radio, IP Address: আপনার.আইপি.এড্রেস তাহলেই radio.yourdomain.com জাতীয় একটি ওয়েব ঠিকানা পেয়ে যাবেন। সেক্ষেত্রে শ্রোতাদের ঠিকানা দেবেন এইভাবে http://radio.yourdomain.com:8000/listen.pls

ইন্টারনেট থেকে আপনার রেডিওর ওয়েবসাইট ঠিকানা – http://আপনার.আইপি.এড্রেস:8000 (এখানে 8000 হচ্ছে ডিফল্ট পোর্ট, যারা অন্য পোর্ট ব্যবহার করবেন তারা সেই পোর্ট নম্বর বসিয়ে নেবেন)

-ধন্যবাদ টেকটিউনস

4 জন এই লিখাটি পছন্দ করেছেন ।

24 টি মতামত করা হয়েছে“নিজস্ব ইন্টারনেট রেডিও বানাতে চান ? নিজেই RJ হতে চান ?”

  1. Nice tutorial.

    I hope i will try tonight. if failed i will let you know about it :)

    Thanks for this useful tutorial

  2. ভাই নেটের গতিতো নাই, তাই ভাল ইনফো কিন্তু কাজে দিল না

  3. ভাই মোটু ,আশা করি যেদিন আমাদের ইন্টারনেট মোটু হবে সেদিন আপনার কাজে লাগবে।

  4. জি ভাই দোয়া করে জেন বেটা আমার মত মোটা হয়

  5. It’s really a nice tutorial. but I can make it or not , which I dont know.

  6. Rono ভাই আপনি ও পারবেন, কিন্তু ইন্টারনেট স্পিড বেশি লাগবে ।

  7. মনে হছ্ছে টেকটিউনস থেকে কপি করা হযেছে।

  8. হ্যা । আপনি হয়তো পোষ্ট এর নিচে দেখেননি “-ধন্যবাদ টেকটিউনস”

  9. @Ahmed
    Techtunes copied from other post. So that was also copied. I saw this type of post before long time ago. But that time i didn’t have any interest about radio.

    Main thing is that copy is not big problem if you have a good intention to provide to people.

    Thanks

  10. @Sharif: I am the author of this post in Techtunes. Can you please show me from where have I copied this article? You might have seen “this type of post” and there’s no doubt about it because many authors have written on this topic. But when you said “Techtunes copied from other post.” that is a direct insult to the author. Please show me the proof that I have copied from somewhere. I request you to show me proof.

    @মেহেদী হাসান, লেখা কপি করে এনে এইক্লহানে দিচ্ছে এইভাবে, পাঠক যে নালিশ জানাচ্ছে তার উত্তর আমি দিতে পারছিনা – এরা ভাবছে আমি কপি করেছি লেখা – বলুন, আমি উত্তর কেন দিতে পারবোনা, আমি তো আসলেই এইটা লিখেছি এবং চুরি করা লেখা নয়। লেখা অর্দ্ধেক কপি করুন? যেন বাকিটা আসল লিঙ্কে পড়ে পাঠক সেখানে নালিশ জানাতে পারেন আর আমিও সেইটা জানতে পেরে সঠিক উত্তর দিতে পারি! আপনার এই কপি কাজের জন্য আমি পাঠকের কাছে চোর হয়ে থাকবো? এটা কি ঠিক হচ্ছে?

  11. @ রিয়া, মেহেদী হাসান নিজের Blog কে জনপ্রিয় করার জন্য একটু নিচের দিকে নামতে চাইছেন আরকি। আপনি খেয়াল করলে দেখবেন যে তিনি Techtunes-এও ব্যপক প্রচারনা চালাচ্ছেন।
    @ মেহেদী হাসান, At Least লেখকের নাম ও লিংক দিতে পারতেন কিংবা রিয়াকে অনুরোধ করতে পারতেন আপনার ব্লগে লেখার জন্য।

  12. ধন্যবাদ ভাইয়া, আমি “-ধন্যবাদ টেকটিউনস” এ পোষ্টের লিংক টা দিয়ে দিয়েছি ।

  13. @ মেহেদী হাসান,

    কাজটা আপনার আগেই করা উচিত ছিল।

  14. শামীম রহমান, আমি ধন্যবাদ টেকটিউনস শুরুতেই দিয়েছিলাম, এখন আপনাদের সুবিধার জন্য লিংক টা যোগ করে দিয়েছি ।

  15. এটা তো দেখি অন্যের লেখা পুরা কটি-পেস্ট মারলেন

  16. কপি – পেস্ট করে পোষ্টের লিংক সহ দেয়া আছে ।

  17. @ মেহেদী হাসান
    ভাই, লেখক/প্রকাশকের অনুমতি ছাড়া কপি-পেষ্ট করা কিন্তু অন্যায়; তা লিংক দিলেও !

  18. @ রিয়া
    কি আর করবেন আপু! যস্মিন দেশে যদাচার!!

  19. আচ্ছা ঠিক আছে, বাদ দেন ভাইরা আমার।
    @মেহেদী, কিছু মনে করবেন না, আমিও বেশ রূঢ়ভাবে লিখে ফেলেছি। মাফ করবেন আমাকে।

  20. কোন সমস্যা নাই রিয়া । আমার লিখাও হুবুহু কপি করে অনেকে ব্যবহার করে। আসলে আমার লক্ষ্য হলো মানুষকে জানানো। সেটা আমার মাধ্যমে হউক আর অন্যের মাধ্যমে হউক। সমস্যা নাই । তাই আমি এত মাথা ঘামাই না । কোন একজন বলেছিলেন যে দুনিয়াতে যা কিছু স্ৃষ্টি হবার হয়ে গেছে, এখন আমরা শুধু ওলট পালট করে নতুন কিছু করছি, নতুন স্ৃষ্টি নয় । আর আমরা কিন্তু নিজে ১০০% কিছু বানিয়ে যে লিখি তা নয় । আমার বিভিন্ন জাইগা থেকে শিখে সেটাই বাংলাতে লিখি । তাই আমি এত চিন্তা করি না । আমি দু:খিত রিয়া, অনিচ্ছাকৃত ভাবে আপনাকে কস্ট দেবার জন্য । ধন্যবাদ আপনাকে ।

  21. Bhai amar IP address to barbar dial up korlei change hoye jai. barbar to ar web address change kora possible na. ki korbo shomadan diyen.

  22. ভাইয়া আমি আরেকটা নিয়মে অনলাইন রেডিও বানানোর পদ্ধতি জানি, আশা করি সেটা খুব তারাতারি পোষ্ট করবো। সেখানে আপনার আইপি নিয়ে সমস্যা হবে না ।

  23. ভাই,sc_serv.ini এডিট করলাম ।কিন্তু এটা সেভ হয় না।

মতামত দিন