কিছুদিন আগে আমি শুরু করেছি আমার বাংলা ব্লগ অজানা ইনফরমেশন। শুরুতে শুধু আমি একাই পোষ্ট করতাম তাই সব পোষ্টের নিচে লেখকের নামের প্রয়োজন ছিল না। কিন্তু এখন আমার পরিচিত কিছু লেখক আমার ব্লগে লিখা শুরু করেছেন। তাই প্রতি পোষ্টের নিচে আমাকে লেখেকের নাম দেখাতে হয়। আর সেই জন্যই প্রয়োজন পরে লেখক পরিচিতি। প্রয়োজনেই সব কিছুর সৃষ্টি, যেহেতু আমি একজন ডেভেলপার তাই বসে গেলাম WordPress এর Plugin বানানোর জন্য। ইন্টারনেটে কিছু রিসার্স করে শুরু করে দিলাম কোডিং। এবং একদিন পরিশ্রম করার পর আমি সফলভাবে বাংলাতে Plugin টা বানাতে সক্ষম হয়েছি। আশা করি আপনারা আপনাদের বাংলা ব্লগে আমার এই Plugin টা ব্যবহার করবেন।
Plugin টা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
Plugin ইনস্টল করার নিয়ম :
- প্রথমে Plugin টা ডাউনলোর করে, আপনার WordPress এর Admin Panel এ লগিন করেন। এরপর Plugins Menu থেমে Add New এ ক্লিক করুন। এরপর ঐ পেজের আপলোড লিংকে ক্লিক করে Zip ফাইলটা আপলোড করুন এবং ইনস্টল করুন।
- অথবা Zip ফাইলটা Unzip করে আপনার FTP লগিন করুন। এরপর wp-content/plugins Folder এ আপলোড করুন এবং WordPress এর Admin Panel এ লগিন করে Plugin টা ইনস্টল করুন।
- এরপর index.php, single.php যেখানে আপনি লেখকের নাম দেখতে চান সেখানে এই কোডটা <?php if (function_exists(‘bangla_author’)) {bangla_author();} ?> বসিয়ে দিন। আর উপভোগ করুন বাংলাতে লেখকের তথ্য।
Plugin টা ইনস্টল করতে বা ব্যবহার করতে কোন সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন অবশ্যই।
26 টি মতামত করা হয়েছে“লেখক পরিচিতির বাংলা WordPress Plugin”



Buzlam na!
জনি, তুমি WordPress এর ব্লগ ব্যবহার কর নাই, তাই বুঝতে পারছ না ।
মেহেদী ভাই ভালো জিনিস বানিয়েছেন। দেখি আমার সাইটে লাগিয়ে। আর হ্যা প্লাগিন্স টা আসলেই জটিল। আর আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে একটু জানালে ভালো হয়।
ধন্যবাদ রলিন। আপনি আমার ওয়েব সাইট ভিজিট করুন http://www.mehedi.com.bd । ওখানে আমার ইমেইল, ফোন # পাবেন ।
মেহেদী ভাই আমার সাইটে আপনার প্লাগইন্স টা বসিয়েছি। কিছু এডিট ও করেছি আপনি গেলেই দেখতে পাবেন। আমার ইয়াহু আইডি ashick_9@yahoocom
ধন্যবাদ রলিন ভাই । আজ আমার প্লাগইন বানানোর কিছুটা সার্থকতা পেলাম
ধন্রবাদ খুবই দরকার ছিল!
ধন্যবাদ মেরাজ ।
কিন্তু কাস্টম কোডটা কি?
ভাই মেরাজ আপনি কাস্টম কোড কোথাই পেলেন ? আপনি কি প্লাগইন টি সংযুক্ত করার কোডের কথা বলছেন ?
আমি বুঝতে পেরেছি .. এই কোড টা ব্যবহার করুন
< ?php if (function_exists('bangla_author')) {bangla_author();} ?>
না মেহেদি ভাই আমি বলতে চাইছিলাম যে লেখকের নাম ধাম কিরে যুক্ত করবো?
< ?php if (function_exists('bangla_author')) {bangla_author();} ?> এই কোডটা আপনার index.php ফাইলে যেখানে নাম দেখতে চান সেখানে বসান ।
আরে ভাই আমি সব করসি। পেজে দেখাও যায়। কিন্তু সেখানে তো আমার ইনফো দেখা যায়। লেখকে ইনফো দিব কি করে?
আপনার ওয়েব সাইটের ঠিকানা আমাকে দিয়েন। আমি চেক করে দিবো। আপনি কোথাও ভুল করেছেন বলেইতো কাজ ঠিকমত করছে না। আমার সাইটে তো সব ঠিক আছে ।
gamereviewsbd.co.cc
মেরাজ, আমি আপনার সাইট দেখলাম। আপনি তো আমার Plugin টা শো করার কোড ব্যবহার করেন নি । আপনি আপনার সাইটের Admin এর আইডি পাস আমাকে মেইল করে দিন। আমি ঠিক করে দিবো । এবং আমি যেনো আপনার ফাইল পরিবর্তন করতে পারি সেটা চেক করে দিয়েন ।
মেহদী ভাই, সাইট, সফট, ব্লগ ডাজাইন-ডিভাইজ ইত্যাদি সম্পর্কে আমি কিছু বুঝিনা। তবে অবহেলিত কবি-সাহিত্যিকদের জন্য এত বড় একটি কাজ করেছেন তাই বড় কিছু করতে নাপারলেও নিয়মিত লিখে যাব এই কথা দিতে পারি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিজাম ভাই । আশা করি আপনি বাংলার কবিতে নিয়মিত লিখবেন এবং আপনার পরিচিতদের কেও লিখতে উৎসাহিত করবেন ।
অনেক ভাল লাগলো আপনার সাইটটি।
ধন্যবাদ হিমেল । আশা করি নিয়োমিত ভিজিট করবেন ।
মেহেদী ভাই, পারলাম না বসাতে
আপনি কি কি করেছেন আমাকে জানান , তাহলে বুঝতে সুবিধা হবে ।
অসংখ্য ধন্যবাদ এমন একটি সুন্দর এবং গুরুত্বপূর্ন পোষ্টের জন্য । দেখি চেষ্টা করে কেমন লাগে । আমার অনেক ভালো লাগছে আপনার সাইট এ এসে এবং এখন মনে হচ্ছে যে আগে কেন আপনার সাইট এর খোজ পেলাম না । ভাল থাকবেন । আবারো ধন্যবাদ ।
আপনার সাইটগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। শুভ কামনা রইলো। ভালো থাকুন।
মেহদি ভাই, প্লিগিনের ডাউনলোড লিংকটাতো কাজ করছে না।