দিনে দিনে গুগলের পপুলারিটি যেমন বারছে তেমনি বারছে জিমেইলের পপুলারিটি। অন্যান্য ইমেলের জিমেইলে অনেক বেশি সুযোগ সুবিধা বেশি, যেমন, মেইল বক্সের সাইজ, পপ সিসটেম ইত্যাদি। তাই আমরা অনেকেই জিমেইল ব্যবহার করি পার্সোনাল, অফিসিয়াল বিভিন্ন কাজে। তাই আমাদের অনেকেরই ইমেলে লোগোসহ স্বাক্ষর ব্যবহার করতে হয়। কিন্তু জিমেইলে স্বাক্ষর দেবার ব্যবস্থা থাকলেও লোগোসহ দেবার ব্যবস্থা নাই। তাই আমাদের ইচ্ছা থাকা সত্বেও আমরা নিজের ইচ্ছামত স্বাক্ষর ব্যবহার করতে পারিনা।
আজ আমি আপনাদের বলবো কি করে জিমেইলে আপনার মনের মত স্বাক্ষর ব্যবহার করতে পারেন। কিন্তু আপনাদের HTML সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে এবং আপনাকে ফায়ারফক্স ব্যবহার করতে হবে। আপনি যদি ফায়ারফক্স ব্যবহার করেন তাহলে Blank Canvas Gmail Signatures Add-ons টা ইনস্টল করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন এবং ডাউনলোড করে ফাইলটা ড্র্যাগ করে ফায়ারফক্সের উপর ছেড়ে দিয়ে ইনস্টল করে ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করেন। অথবা এখানে ক্লিক করে ইনস্টল করুন।
এখন আমরা নিজের স্বাক্ষর বানাবো। প্রথমে আপনি আপনার জিমেইলে লগিন করুন। এরপর কম্পোজে ক্লিক করুন। ক্লিক করলে নিচের মত বক্স দেখতে পাবেন।

কম্পোজ মেইল
উপরের ছবির লাল চিন্হগুলোর অর্থ :
(১) নতুন স্বাক্ষর বানানোর লিংক
(২) অপশন
(৩) কি টাইপের স্বাক্ষর ব্যবহার করবেন সেটা সিলেক্ট করার অপশন (এই Add-ons এ ৪ প্রকার স্বাক্ষর বানানো যায়)
এবার লতুন স্বাক্ষর এর লিংকে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মতো দেখতে পাবেন

লতুন স্বাক্ষর
উপরের ছবির লাল চিন্হগুলোর অর্থ :
(১) এখানে আপনাকে HTML কোড লিখতে হবে
(২) এখানে আপনি স্বাক্ষরের Preview দেখতে পাবেন
(৩) কি টাইপের স্বাক্ষর বানাবেন সেটা সিলেক্ট করতে হবে (যদি একাধিক স্বাক্ষর চান)
(৪) স্বাক্ষর সেভ, ডিলিট, বাতিল করার অপশন
এবার HTML লিখার জায়গাতে আপনার স্বাক্ষরের HTML কোড লিখুন । যেমন আমার স্বাক্ষরের HTML কোড হল
Thanks..

কোড লিখার পর আপনি নিচের ছবির মত দেখতে পাবেন

স্বাক্ষর
উপরের ছবির লাল চিন্হগুলোর অর্থ :
(১) HTML কোড
(২) স্বাক্ষরের Preview
(৩) কি টাইপের স্বাক্ষর
(৪) স্বাক্ষর সেভ বাটনে ক্লিক করে সেভ করুন ।
এভাবে আপনি আপনার নিজের স্বাক্ষর বানাতে পারবেন। আপনি ৪ রকমের স্বাক্ষর বানাতে পারবেন Default, Business, Family, Friend । আপনি যদি এসব নাম পরিবর্তন করতে চান তাহলে কম্পোজ থেকে স্বাক্ষরের অপশনে ক্লিক করুন, নিচের মত দেখতে পাবেন

স্বাক্ষরের অপশন
উপরের ছবির লাল চিন্হগুলোর অর্থ :
(১) এখানে আপনি স্বাক্ষরের টাইপের নাম পরিবর্তন করতে পারবেন
(২) সেভ বাটনে ক্লিক করে সেভ করুন ।
সকল পরিবর্তনের পর আপনি যখন নতুন ইমেল পাঠানোর জন্য কম্পোজে যাবেন, আপনি নিচের মতো ছবি দেখবেন

কম্পোজ মেইল
এবং আপনি মেইল পাঠালে আপনার স্বাক্ষর আপনার মেইলের সাথে আটোমেটিক সংযুক্ত হয়ে যাবে ।
আশা করি এখন থেকে যারা জিমেইল ব্যবহার করেন তারা খুব সহজেই আপনাদের স্বাক্ষর বানাতে পারবেন।
যদি কারো HTML এর কোড লিখতে সমস্যা হয়, তাহলে আপনি আপনার ইনফরমেশন সহ মন্তব্য করুন। আমি HTML কোড দিয়ে দেব।
একটা পোষ্ট চিন্তা করে লিখতে লাগে কযেক ঘন্টা, আর “ধন্যবাদ” লিখতে সময় লাগে কয়েক সেকেন্ড। তাই আপনাদের পোষ্ট ভালো লাগলে আশা করি ধন্যবাদ দিয়ে আমাদের উৎসাহিত করবেন ।
17 টি মতামত করা হয়েছে“আপনার পরিচয় আপনার স্বাক্ষরের মাধ্যমে প্রকাশ করুন”

Thanks
Good Post
now i am using signature after read this post

Thanks a lot
ধন্যবাদ
vai, sundor hoise.
aponak onek onek thanks
amar HTML code ta aktu likhe den plz. Aivabe dekhte chai
Engineer Md. Nahidul Islam
B.Sc. in Food and Process Engineering
ভাই Atique নিচের কোড ব্যবহার করুন । আপনি যদি লোগো ব্যবহার করতে চান তাহলে আমাকে লোগোটার Address টা আমাকে দিয়েন।
Thanks

Engineer Md. Nahidul Islam

B.Sc. in Food and Process Engineering
ভাল লাগলো আপনার ইনফরমেশনটা।
ধন্যবাদ।
ধন্যবাদ আহসান জামিল
Install korlam addon ta. kintu gmail er compose er pase oporer chhobir moton kichhu aslo na….Please Help me.
@ bipasha
আপনি প্রথমে ফায়ারফক্স এ Tool -> Add-ons মেনুতে ক্লিক করুন। তারপর দেখেন ওখানে Blank Canvas Gmail Signatures এর নাম আছে কিনা ? যদি থাকে তাহলে ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করেন । আশা করি কাজ করবে ।
আর যদি কাজ না করে তাহলে এখানে ক্লিক করে আবার ইনস্টল করুন এবং ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করেন । আশা করি কাজ করবে ।
Amare akkhan baniye daw na…please/
জনি, দেখি সময় করে করে দিব।
awarsome….thanks…..
ধন্যবাদ আসিফ ।
Thanks.. Josh
ধন্যবাদ Noman Hussain
পোষ্টি খুবই ভাল লেগেছে।
ধন্যবাদ ।
“Nirzor” namer signature deta parchena. ame coad lekla hoyna. doya kore bestareto e-maila pathaben.