আপনার কি ব্লগ, নিজস্ব ওয়েব সাইট আছে ? আপনি কি আপনার ওয়েব সাইটের ভিজিটরের সাথে আরো বেশি যোগাযোগ করতে চান ? তাহলে আজই আপনার ওয়েব সাইট অথবা আপনার ব্লগে সংযুক্ত করুন লাইভ চ্যাট। ওয়েব সাইটে লাইভ চ্যাট সংযুক্ত করার জন্য অনেক ফ্রি ও পেইড প্রোগ্রাম আছে। যেমন আমি আমার বানিজ্যিক সাইটে লাইভজিলা ব্যবহার করে লাইভ চ্যাট সংযুক্ত করেছি।আমি নিজে সন্তুষ্ট লাইভজিলা ব্যবহার করে। আমার সাইটে লাইভজিলা দেখে অনেকে আমাকে অনুরোধ করেছেন লাইভজিলার উপর পোষ্ট করার জন্য। কিন্তু সমস্যা হল লাইভজিলা ব্যবহার করার জন্য নিজের পিসিতে একটা প্রোগ্রাম রান রাখতে হয় সবসময় এবং নিজের হস্টিংয়েও ওনেক কিছু সেটআপ করতে হয়। তাই লাইভজিলা ব্যবহার করা কিছুটা ঝামেলার সাধারণ ব্যবহারকারীর জন্য।
উপরোক্ত সমস্যার জন্য আজ আমি আপনাদের ওয়েব সাইটে কি ভাবে খুব সহজে লাইভ চ্যাট সংযুক্ত করতে পারেন সে ব্যপারে আলোচনা করবো। প্রথমেই ধন্যবাদ গুগলকে। কারণ গুগলের চ্যাট ব্যবহার করে আপনারা আপনাদের ওয়েব সাইটে লাইভ চ্যাট সংযুক্ত করতে পারবেন। তাই যাদের গুগলের মেইলে একাউন্ট নাই তারা প্রথমে একটা একাউন্ট খুলে নেন। একাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন । আর যদি আপনাদের একাউন্ট থাকে তাহলে নতুন করে খোলার দরকার নাই।
গুগল টক চ্যাটব্যক :
এখন আমরা গুগলের টক চ্যাটব্যক ব্যবহার করবো। ব্যবহার করার জন্য প্রথমে এখানে ক্লিক করুন এবং আপনার গুগলের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগিন করুন। লগিন করার পর আপনি নিচের মত একটা পেজ দেখতে পাবেন।

গুগল টক চ্যাটব্যক
উপরের ছবির বর্ণণা :
(১) আপনার সাইটে চ্যাট অপশন সংযুক্ত করলে এমন দেখতে পাবেন যদি আপনি আপনার জিমেইলে লগিন করে থাকেন।
(২) চ্যাট বক্সের লিখা পরিবর্তন করতে চাইলে Edit এ ক্লিক করতে হবে।
(৩) এটা হলো HTML কোড যেটা আপনার সাইটে বসাতে হবে ।
চ্যাট বক্সের লিখা পরিবর্তন :
আপনি যদি চ্যাট বক্সের লিখা পরিবর্তন করতে চান তাহলে Edit এ ক্লিক করুন। ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন।

গুগল টক চ্যাটব্যক পরিবর্তন
- এবার আপনি যদি আপনার নাম পরিবর্তন করতে চান, “Your nickname” এর ভ্যালু পরিবর্তন করুন।
- আপনি “Style” থেকে আপনার চ্যাট বক্সের ডিজাইন পরিবর্তন করতে পারবেন ।
- আপনি যদি আপনার গুগল চ্যাটের Status দেখাতে চান, “Show your status message” এ ক্লিক করে চেক করে দিন।
- আপনি যদি আপনার মনের মত নিজের লিখা দেখাতে চান তাহলে “Title (optional)” এর ভ্যালু পরিবর্তন করুন।
- সব পরিবর্তন করে “Update badge” এ ক্লিক করুন।
সর্বশেষ কাজ হলো HTML কোড আপনার সাইটের সংযুক্ত করা। আপনি চ্যাট বক্সটা যেখানে দেখাতে চান, HTML কোড কপি করে আপনার সাইটের ফাইলে সে জাইগাই সংযুক্ত করুন। ব্যস !!!!!
এবার আপনার সাইট ভিজিট করে দেখেন আপনার সাইটে আপনি যেখানে HTML কোড বসিয়েছেন সেখানে চ্যাট বক্স দেখতে পাবেন । যেমন আমার সাইটে নিচের মত দেখতে পাবেন। আমি অবশ্য বাংলাতে টাইটেল দিয়েছি
।
এখন আপনি আপনার জিমেইলে লগিন করেন ওয়েব ব্রাউজার দিয়ে অথবা গুগল চ্যাট দিয়ে লগিন করে থাকেন। আপনার ওয়েব সাইট ভিজিটররা এখন থেকে আপনার সাইট থেকে লগিন না করে আপনার সাথে আপনার জিমেইলে চ্যাট করতে পারবে খুব সহজেই।
আশা করি আপনারা আপনাদের সাইটে ভাল ভাবে লাইভ চ্যাট সংযুক্ত করতে পারবেন । যদি কোন সমস্যা হয়, তাহলে আমাকে জানাবেন। আমি সমাধান দেয়ার জন্য চেষ্ঠা করবো ।
যদি আপনাদের ভালো লাগে তাহলে ধন্যবাদ দিয়ে আমাকে উৎসাহিত করবেন।
22 টি মতামত করা হয়েছে“আপনার ব্লগ অথবা ওয়েব সাইটে লাইভ চ্যাট সংযুক্ত করুন”



হ্যালো মেহেদী ভাই… আজকেই আজকেই টেকটিউনস ঘাঁটতে ঘাঁটতে আপনার সাইটটা চোখে পড়ল। আমার নাম “মেহেদী হাসান (শাওন)” । আপনার সাইট থেকে অনেক কিছু শিখলাম। ভবিস্যতে আরো শিখব বলে আশা রাখি। আপনি ভবিস্যতে আরো এগিয়ে যাবেন বলে আশারাখি… ধন্যবাদ…
ধন্যবাদ শাওন ।
ধন্যবাদ মেহেদী ভাই তবে লাইভজিলা নিয়ে পোষ্ট দিলে আরো বেশী উপকৃত হতাম
This is very useful post. I like it
Thank you.parlam..
ধন্যবাদ সমেল, নাযমুল, বিপাশা ।
অনেক ধন্যবাদ।
ধন্যবাদ রাসেল আহমেদ।
মেহেদী ভাই জোশ পোষ্ট হয়েছে। আপনি তো খালি একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন। যাক কঠিন জিনিস দিয়েছেন ভাই।
আর একটা কথা আপনার ২য় প্লাগইন্স টার কিছু ই বুঝলাম না।
ধন্যবাদ রলিন। ২য় প্লাগইন্স নিয়ে আমি পোষ্ট করবো ।
আমার রিকুয়েষ্ট রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ….
ধন্যবাদ ইমরান ।
ধন্যবাদ
ধন্যবাদ jali
একসাথে অনেক গুলো ব্লগ বা ওয়েভে সেট করলে সমস্যা হবেনাত?
আপনি যেখানে যত খুশি যোগ করুন । সমস্যা নাই ।
মি. মেহেদি ভাই আপনি বড় প্রোগ্রামার এজন্য আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আমাদের মত নতুন নেট ব্যবহার কারিদের জন্য যদি আরো সহজ করে লেঝেন উপকৃত হব।
আমার কোন নিজস্ব সাইট নাই
আলম ভাই আপনার সাইট নাই তাই অনেক কঠিন মনে হচ্ছে । আপনি আগে সাইট বানান, তারপর এই চ্যাট যুক্ত করতে কোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি আপনাকে সাহায্য করবো । ধন্যবাদ
Jotil………………………………………………..Valo laglo
অসংখ্য ধন্যবাদ এমন একটি জটিল পোষ্টের জন্য । আপনার সাইট থেকে অনেক কিছূ শিখতে পারলাম । চালিয়ে যান।
ধন্যবাদ ভাই , খুব ভাল লাগল