আজকাল আমরা আমাদের ব্লগে জানা অজানা অনেক ধরণের বিষয় নিয়ে আলোচনা করি। তাই প্রয়োজনের জন্যই আমাদের ব্লগে অনেক বেশি বিভাগের দরকার পরে। কিন্তু অনেক সময় বেশি বিভাগের জন্য আমাদের ব্লগের সাইডবার বড় হয়ে যায় এবং ব্লগের ইনটারফেস খারাপ দেখায়। তাই এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য আমারা অনেকেই আমাদের ব্লগের বিভাগকে ২ কলামে ভাগ করতে চাই কিন্তু পিএইচপি তে দক্ষতা না থাকার জন্য ইচ্ছা থাকা সত্বেও করতে পারি না। তাই সবার কথা চিন্তা করে আমি খুব সহজে করা যায় এমন ভাবে কিছু কোডিং করেছি পিএইচপি তে, এবং আজ আপনাদের সাথে শেয়ার করলাম।

আমাদের ব্লগের বিভাগসমূহ সাধারণত সাইডবারে থাকে। তাই আমি সাইডবারের উপর ভিত্তি করে কোডিং টা প্রকাশ করছি।

প্রথমে আপনার সাইডবারের ফাইলটা (sidebar.php) ওপেন করেন। সাধারণত সাইডবারের কোডিং এর স্ট্যাইল নিচের মত …

<div id="sidebar">
<ul>
<li>........</li>
<li>........</li>
</ul>
</div>

এখানে সাইডবার DIV এর মধ্যে প্রত্যেক LI এর মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য প্রকাশ করার হয়, যেমন, বিভাগ, পোষ্ট, মন্তব্য, ট্যাগ ইত্যাদি । তাই আমরা যেহেতু ২ কলামে বিভাগ দেখাতে চাই, আমাদেকে কোড LI এর মধ্যেই লিখতে হবে। প্রথমে আমাদের ব্লগের সাইডবারে কোন জাইগাতে বিভাগ দেখাবো সেটা নির্বাচন করতে হবে। এরপর সেখানে নিচের কোড বসিয়ে দিন। ধরুন আমারা সবার প্রথমে আমাদের বিভাগ দেখাতে চাই। তাহলে

<div id="sidebar">
<ul>

শুরু হয়ার পর লিখুন..

<li>

<h2>বিভাগ সমূহ</h2>

<?php
$categories = get_categories('order=ASC');
$i = 1;
echo "<table width='100%'>";

foreach ($categories as $category)
{
if ($i == 1)
{
echo "<tr><td align='left' valign='top'>
<a href='category/".$category->cat_name."'>".$category->cat_name."</a>
</td>";
}
else if ($i == 2)
{
echo "<td align='left' valign='top'>
<a href='category/".$category->cat_name."'>".$category->cat_name."</a>
</td></tr>";
$i=0;
}
$i++  ;
}

echo "</table>";

?>

</li>

এবার সেভ করে ফাইলটা উপলোড করে টেস্ট করুন। দেখবেন আপনার সাইডবারে ২ কলামে বিভাগ দেখাবে। আপনি যদি Widget এ বিভাগ দিয়ে থাকেন তাহলে কন্ট্রোল প্যানেল থেকে সেটা বাদ দিয়ে দিন। তাহলে আপনার সাইডবার এ একবার বিভাগ দেখাবে, না হলে ২ বার দেখাবে।

আপনি ইচ্ছা করলে আপনার প্রতিটি বিভাগের পাশে আপনার ডিজাইনের সাথে মিল রেখে আইকন দিতে পারেন। এরজন্য আপনাকে কিছু CSS লিখতে হবে। যারা দিতে চান তারা তাদের Wordpress ব্লগের ঠিকানা আমাকে জানালে আমি আপনাদের বলে দিতে পারবো। কারণ আইকন কোন জায়গাই আছে সেটা আমাকে জানতে হবে।

Demo দেখতে চাইলে এখানে ক্লিক করুন

3 জন এই লিখাটি পছন্দ করেছেন ।

10 টি মতামত করা হয়েছে“আপনার Wordpress এর বিভাগকে দুই কলামে সাজান”

  1. এটি ব্লগস্পটে পারা যাবে কি?

  2. আমার wordpress Blog এ বাঙলা লেখা কিছু কাজ করে আবার কিছু কাজ করেনা। আপনি আমাকে কি পুরা সাইটি বাঙলা করতে একটু সাহায্য করবেন। খুবই উপকৃত হবো। প্লিজ ভাইয়া।

  3. ফখরুদ্দীন ভাইয়া আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করেন । ধন্যবাদ

  4. ভাইয়া ফ্রি হোস্টিং সাপোর্ট নিয়ে নিজের ওয়াডপ্রেসের একটি সাইট বানাতে চাই। মানে ওয়াডপ্রেসের ইঞ্জিন ইনস্টল করে ফ্রি হোস্টিং সাপোর্ট নিয়ে কাজ করতে চাই। প্লিজ সম্ভব হলে ঠিকানা জানাবেন।

  5. ভাইয়া আপনি আমাকে ফোন করেন ০১৯১১৭৭৪৮৬৬ এ । আমি চেষ্টা করবো আপনাকে সাহায্য করার । ধন্যবাদ ।

  6. অসংখ্য ধন্যবাদ । আমার অনেক কাজে লাগবে । চালিয়ে যান ।

  7. GOOGLE CROME -A BANGLA LIKTE CHAI HELP PLEASE…..

  8. আচ্ছা ভাইয়া! এটা সাইডবার.php এডিট ছাড়া উইজেট হিসেবে যুক্ত করার সুবিধা আছে? কারন এটা করলে এমন হয় যে হয় এই বিভাগগুলো সব প্রথম উইজেট হিসেবে সেট হচ্ছে না হয় সব সেশ।

    যদি সমাধান দিতেন তাহলে অনেক খুশি হতাম!

  9. আমি এই টা করেছি ।আমি এটাতে আইকন লাগাতে চাই কিভাবে করব আমি যে সাইটে করব সেটি হচ্ছে http://www.techxpress.tk দয়া করে বলবেন………………….

মতামত দিন