আমরা যারা ওয়েব ডেভলপিং এ কাজ করি তারা সকলেই এখন jQuery, Mootools ইত্যাদি ব্যবহার করে সুন্দর সুন্দর স্লাইডশো আমাদের সাইটে প্রদর্শন করি। আজকাল আমরা jQuery, Mootools ব্যবহার করে Flash এর চেয়েও ভালো ভালো এবং অনেক হালকা অ্যানিমেশেনের মাধ্যমে আমাদের সাইটের মান বৃদ্ধি করি করি। তাই আমাদের ছবিগুলোকে আরো সুন্দর করে উপস্থাপন করার জন্য আজ আমি jQuery এর একটা প্লগিন নিয়ে আলোচনা করবো এবং জানবো কি করে ব্যবহার করতে হয়।

Supersized একটা jQuey প্লাগিন, যার মাধ্যমে আপনারা আপনাদের ছবির স্লাইডশো করতে পারবেন ইন্টারনেট ব্রাউজারের সম্পূর্ণ পর্দা জুড়ে।আসুন শুরুতে আমরা ডেমো দেখে নেই ।

Supersized : সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড/স্লাইডশো jQuery প্লাগিন

Supersized : সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড/স্লাইডশো jQuery প্লাগিন

ডেমো দেখার জন্য এখানে ক্লিক করুন

ডেমো ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

Supersized প্লাগিন এর অপশন :

startwidth: 1024,
startheight: 640,
vertical_center: 1,
slideshow: 1,
navigation: 1,
transition: 1, //0-None, 1-Fade, 2-slide top, 3-slide right, 4-slide bottom, 5-slide left
pause_hover: 1,
slide_counter: 1,
slide_captions: 1,
slide_interval: 3000

নিচে অপশগুলোর বর্ণণা করা হলো …

  • startwidth, startheight ছবির Ratio ক্যালকুলেশনের জন্য ব্যবহার করার হয় । এখানে আপনি আপনার সকল ছবি যে সাইজে আছে সেটা লিখবেন ।
  • vertical_center এর মান 1 হলে আপনার ছবিকে লম্বাভাবে মাঝখানে রাখবে, 0 হলে মাঝখানে রাখবে না ।
  • slideshow এর মান 1 হলে আপনার ছবিগুলোকে স্লাইডশো করবে, 0 হলে স্লাডশো করবে না ।
  • navigation এর মান 1 হলে আপনার কন্ট্রোল বাটন দেখাবে , 0 হলে দেখাবে না ।
  • transition এর মান 0 থেকে 5 পর্যন্ত পরিবর্তন করে আপনার স্লাইডশো এর ইফেক্ট পরিবর্তন করতে পারবেন ।
  • pause_hover এর মান 1 হলে মাউস ছবির উপর থাকলে স্লাইডশো থেমে যাবে ।
  • slide_counter এর মান 1 হলে স্লাইডশো দেখাবে ।
  • slide_caption এর মান 1 হলে স্লাইডশোতে নাম দেখাবে ।
  • slide_interval এর মান 3000 হলে স্লাইডশোতে ছবি ৩ সেকেন্ড পর পর পরিবর্তন হবে ।

আপনারা index.html ফাইলে এইসব অপশন এর মান পরিবর্তন করে আপনার স্লাইডশো কে নিজের মত করে সাজিয়ে নিতে পারবেন ।

আর ছবি পরিবর্তন করার জন্য index.html ফাইলের নিচের অংশ পরিবর্তন করুন ।

<div id="supersize">
<a href="http://www.mehedi.com.bd"><img title="চিতা" src="images/cheetahbeauty.jpg" alt="" /></a>
<a href="http://www.ojana.info"><img title="বাঁশ" src="images/bamboo.jpg" alt="" /></a>
<a href="http://www.banglarkobi.com"><img title="সবুজ পৃথিবী" src="images/worldongreenleaf.jpg" alt="" /></a>
</div>

এখানে আপনি নতুন ছবি যোগ করতে চাইলে images ফোল্ডারে ছবি লোড করে উপরের কোডের ভেতরে নতুন ছবির লিংক যোগ করুন ।

আশা করি এই প্লাগিন দিয়ে আপনারা আপনাদের সাইটের ছবি দেখার পেজকে আরো সুন্দর করতে পারবেন ।

আপনাদের কোন সমস্যা হলে আমাকে জানাবেন ।

3 জন এই লিখাটি পছন্দ করেছেন ।

12 টি মতামত করা হয়েছে“Supersized : সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড/স্লাইডশো jQuery প্লাগিন”

  1. এনিমেশন নিয়ে আরো বেশি পোষ্ট দিলে খুব ভালো হতো। ওয়েব ডেভেলপ নিয়ে আমার খুবই আগ্রহ

  2. ধন্যবাদ স্কাইর্লাক । আমি চেষ্টা করবো ।

  3. ভাইআ ভালো লাগলো।আরো আশা কোরছি।

  4. Bro,I use this in my site.Josh.You are a genius.

  5. আব্দুর রউফ আনসারী বলেছেন

    ভাইয়া আপনি আমাদের পাশে এভাবেই থাকবেন সবসময়। আরো আসা করছি।

  6. অসংখ্য ধন্যবাদ । আশা করছি এমন আরো সুন্দর সুন্দর প্লাগিনস শেয়ার করবেন । ভাল থাকবেন ।

  7. মেহেদী ভাই প্লাগিনসটা কিভাবে আমার সাইট এ ব্যবহার করতে পারব । একটু বিস্তারিত বললে ভাল হত । আমি ওয়ার্ডপ্রেস ব্যবহার করি।

  8. খুব ভালো একটা জিনিস. দারুন।

মতামত দিন