আজ সন্ধায় একটা মোবাইল কল পেলাম বিদেশি নাম্বার [+971555193179] থেকে । আমি যেহেতু ওয়েব ডেভেলোপিং আর সাথে জরিত, প্রায় সব সময়ই আমার কাছে ফোন আসে বিদেশি ক্লাইন্টের কাছ থেকে । তাই ক্লাইন্ট ভেবেই ফোন ধরলাম । কিন্তু ধরার সাথে সাথেই কল কেটে যায় এবং ১ মিনিট পর আমার কাছে একটা পরিচিত মেসেজ আসে সেই নাম্বার থেকে , যেই মেসেজ আমি ও আমরা সবসময় মুছে দেই ইমেল থেকে । মেসেজ টি হলো ..
“Congratulation! Your number has won you $1,000,000 million USD in the ongoing 2010 UK NATIONAL LOTTERY, for claims email bbmuk@gmail.com, call +447045710242”
আমার সাইট MEHEDI.COM.BD তে লাইভ জিলা ইনস্টল থাকার কারণে আমার সাইটে কেউ প্রবেশ করলে সে কোন দেশ, শহর, যে সাইট থেকে আমার সাইটে এসছে ইত্যাদি দেখতে পাই সাথে সাথেই । আমার তখন মনে পরলো, বিকালে আমার সাইটে একজন ভিজিটর এসছিলো যে গুগলে সার্চ করেছিলো “bangladesh mobile +880″ । এতে আমি বুঝে গেলাম যে সেই লোক ই আমাকে মেসেজ পাঠিয়েছে । এবং আমার বিশ্বাস সে গুগলে সার্চ করে বাংলাদেশের যাদের নাম্বার পেয়েছে সবাইকে প্রথমে কল করে দেখছে নাম্বার ঠিক আছে কিনা । কল ধরার পর সে কল কেটে দেয় এবং একই মেসেজ সবাইকে পাঠায় । কারন আমার কাছে এ পর্যন্ত ২ বার কল আসছে এবং কল ধরার পর কল কেটে যায় এবং সেই একই মেসেজ আসে । যেহেতু SEO করার জন্য আমার ইনফো ও মোবাইল নাম্বার অনেক সাইটে আছে, আমার মনে হয় আরো কল আসতে পারে।
আমার হইতো সবাইকে এই সব মেসেজ সম্পর্কে নতুন করে বলার দরকার হবে না। কারণ আমরা সবাই জানি এইসব মেসেজ আমরা সব সময় ইমেলে পাই । কিন্তু মজার বিষয়, ঐ সব মানুষ ইমেল বাদ দিয়ে এখন মোবাইলে পাঠানো শুরু করেছে, এটা তাদের নতুন স্টাইল । আমার বিশ্বাস এতে কেউ না কেউ সারা দিতে পারে, না জেনে ।
তাই সবাইকে সতর্ক করে দেবার জন্য আমার এই পোষ্টটি করা। আশা করি আপনারা সবাই একটু সতর্ক হবেন এবং এই সব বিষয় থেকে নিজেকে বিরত রাখবেন ।
26 টি মতামত করা হয়েছে“সবাই সাবধান !!!! সবাই সাবধান !!!! সবাই সাবধান !!!!”


সতর্ক করে দেয়ার জন্য ধন্যবাদ
ধন্যবাদ সোমেল । আমাকে আরেক জন বলেছে, তার ও নাকি একই ঘটনা ঘটছে ।
ধন্যবাদ মেহেদী ভাই। অনেক ধন্যবাদ। তবে এই ব্যাপারটা সাধারণ মানুষকে সতর্ক করে দিতে হবে।
ধন্যবাদ মাহমুদ । আমি টেকটিউনস, প্রথম আলো ব্লগ সব সাইটে এই পোষ্ট করে দিয়েছি সচেতন হবার জন্য । এবং আমি শুনলাম অনেকের কাছেই কল এসছে । সুতরাং সবাই সাবধান ।
এটা এমন কোন ব্যাপার না যে তিনবার সবাই সাবধান লিখতে হবে!!!
এখানে ছেলেদের জন্য একবার, মেয়েদের জন্য একবার ও বৃদ্ধ ও শিশুদের জন্য একবার সাবধান বলা হয়েছে
Thanks
এই মেসেজটি ইমেল বালাসটিং কোরে ডিটে হোবে…।
হুম ..
এই সব phiser scammer দের উতপাত আমাদের দেশে এখনো কম।
দেশে এখন অনলাইন transaction বাড়ছে,দেখলাম brac bank অনলাইন account offer করছে।
we have to be careful and let other know.
একটা website নিরাপদ কিনা সেটা জানা যায়,browser থেকে
দেখতে হবে https , http এর বদলে
http://w3onlinesource.blogspot.com/2010/07/how-to-know-website-is-safe.html
ধন্যবাদ সিরাজুল ।
আমাকেও ইমেইল করেছিলো, বাংলাদেশ থেকেই। সাবধান করে দেয়ার জন্য ধন্যবাদ!
ধন্যবাদ হামীম ফেরদৌস ।
আমি যখন ওমানে ছিলাম তখন এমন মেসেজ পাইছিলাম ।ধন্যবাদ
আমি আবুদাবীতে থাকি ,এখানেও ফোন করে অথবা মেসেজ এর মাধ্যমে প্রবাসীদেরকে বিব্রত করে, এতেকরে অনেক বাংলাদেশী অথনৈতিক ক্ষতির মুখে পরেছেন।
অনেক অনেক ধন্যবাদ
Thnx Mehedi Bhai.
There are so many e-mail coming like this. Now a days it is so normal and everybody is careful.
এত দিন ইমেইল এ বিরক্ত করত এখন যদি মোবাইলে ও শুরু হয় তাহলে
মোটামুটি অাগ থেকে ধারনা অাছে। তারপরো ধন্যবাদ জানানোর জন্য।
Ami o peyechi ……arokom msgs and email ……………. india the khub beshi ase
sabdhan korar jonno thnx mehedi bhai.
mehedi bhai kon mozila version download korle facebook video calling setup korte parbo, pura pokriya ta bornona korle upokrito hobo. Apnar answer er wait a thaklam,
we’ve 2 concern all d ppl abt dis fact…….bt d ques is how?????
ধন্যবাদ সাবধান করার জন্য, সাবধান হয়ে যাব, আমি যদিও এমন মাইল পাইনি এখন ও
ধন্যবাদ ভাই
আমিও প্রায় ইমেইল পাচ্ছি। এতোটাকা লটারী জিতলে বাংলাদেশে তাকার আর প্রয়োজন পড়তো না! হা,,হা..হা..। এই সব প্রতারকদের বিরুদ্ধে যদি কোন ব্যবস্থা নেয়া যেতো!