
আমার ভাষা বাংলা ভাষা, বাংলা আমার মাতৃভাষা । ভালোই লাগে যখন দেখি ইংরেজি ভাষার পাশাপাশি আমাদের বাংলা ভাষাতেও ওয়েবসাইট, ব্লগ, ফোরাম ইত্যাদি ।কিন্তু বাংলাতে ই-মেইল ও বাংলাতে চ্যাটিং করার ভালো কোন ওয়েবসাইট আমাদের নাই । তাই অনেক দিন থেকেই আমার ইচ্ছা, বাংলাতে ই-মেইল ও চ্যাটিং করার একটা সহজ সাইত বানানো যেখানে একই সাথে পপুলার সকল অপশন থাকবে । এবং এই চিন্তাধারা থেকেই বাংলা.IM এর সৃষ্টি ।
Bangla.IM এমন এক ওয়েব সাইট যেখানে আপনি নিজের নামে একটা সুন্দর ও ছোট ই-মেইল একাউন্ট পাবেন । এবং এই ই-মেইল একাউন্ট ব্যবহার করে আপনারা একই সাথে বাংলা ই-মেইল পাঠাতে ও গ্রহন করতে পারবেন । পাশাপাশি আপনারা একে অন্যের সাথে বাংলাতে চ্যাটিং করতে পারবেন । বাংলা.IM এ কোন বন্ধু হবার জন্য প্রস্তাব পাঠতে হয় না । এখানে সবাই সবার বন্ধু । কারণ আমারা বাঙালি আমাদের ভাষা এক এবং আমরা সবাই সবার বন্ধু ।
বাংলা ই-মেইল ও চ্যাটিং এর পাশাপাশি আপনারা বন্ধুদের সাথে গেম ও খেলতে পারবেন । এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনি আপনার বন্ধুর সাথে অনেক সহজেই ভিডিও চ্যাট করতে পারবেন ।
নতুন আরেকটি ফিচার যুক্ত করা হয়েছে, “আমার কথা” – ছোট সামাজিক নেটওয়ার্ক । এখানে আপনারা আপনাদের মনের কথা একে অন্যের সাথে শেয়ার করতে পারবেন । এবং অন্যের কথার মতামত দিতে পারবেন । এতে আপনারা একে অন্যের মধ্যের বন্ধুত্ব আরো বাড়াতে পারবেন ।
সর্বশেষে এক নজরে দেখে নেই বাংলা.IM এ আমারা কি কি ফিচার উপভোগ করতে পারবো ..
- বাংলা ই-মেইল
- বাংলা টেক্সট চ্যাট
- ভিডিও চ্যাট
- গেম
- ছোট সামাজিক নেটওয়ার্ক
আশা করি আপনারা বাংলা.IM নিয়মিত ব্যবহার করবেন এবং আমাদের বাংলা ভাষাকে আরো প্রতিষ্ঠিত করবেন ।
আজই ভিজিট করুন http://www.Bangla.IM
8 টি মতামত করা হয়েছে“Bangla.IM : মাতৃভাষা বাংলাতে সর্বপ্রথম একই সাথে বাংলা ই-মেইল, বাংলা চ্যাটিং, ভিডিও চ্যাটিং ও ছোট বাংলা সামাজিক নেটওয়ার্ক এর ওয়েবসাইট”


good
ধন্যবাদ ।
ভালো লাগলো… ধন্যবাদ লেখাটির জন্য
realy very very good for us ,thank u somuch dear sir
খুব ভালো একটি সাইট , ধন্যবাদ মেহেদী ভাই
ভাল লাগল। ঝদি বাংলা পাশাপাশী ইংরাজী থাকত তাহলে মনে হয় আরো ভালো হতো।
খুব ভালো লাগলো আপনার এই পোস্ট টা পরে
KOB BOL OBAK KAND