আমার ভাষা বাংলা ভাষা, বাংলা আমার মাতৃভাষা । ভালোই লাগে যখন দেখি ইংরেজি ভাষার পাশাপাশি আমাদের বাংলা ভাষাতেও ওয়েবসাইট, ব্লগ, ফোরাম ইত্যাদি ।কিন্তু বাংলাতে ই-মেইল ও বাংলাতে চ্যাটিং করার ভালো কোন ওয়েবসাইট আমাদের নাই । তাই অনেক দিন থেকেই আমার ইচ্ছা, বাংলাতে ই-মেইল ও চ্যাটিং করার একটা সহজ সাইত বানানো যেখানে একই সাথে পপুলার সকল অপশন থাকবে । এবং এই চিন্তাধারা থেকেই বাংলা.IM এর সৃষ্টি ।

Bangla.IM এমন এক ওয়েব সাইট যেখানে আপনি নিজের নামে একটা সুন্দর ও ছোট ই-মেইল একাউন্ট পাবেন । এবং এই ই-মেইল একাউন্ট ব্যবহার করে আপনারা একই সাথে বাংলা ই-মেইল পাঠাতে ও গ্রহন করতে পারবেন । পাশাপাশি আপনারা একে অন্যের সাথে বাংলাতে চ্যাটিং করতে পারবেন । বাংলা.IM এ কোন বন্ধু হবার জন্য প্রস্তাব পাঠতে হয় না । এখানে সবাই সবার বন্ধু । কারণ আমারা বাঙালি আমাদের ভাষা এক এবং আমরা সবাই সবার বন্ধু ।

বাংলা ই-মেইল ও চ্যাটিং এর পাশাপাশি আপনারা বন্ধুদের সাথে গেম ও খেলতে পারবেন । এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনি আপনার বন্ধুর সাথে অনেক সহজেই ভিডিও চ্যাট করতে পারবেন ।

নতুন আরেকটি ফিচার যুক্ত করা হয়েছে, “আমার কথা” – ছোট সামাজিক নেটওয়ার্ক । এখানে আপনারা আপনাদের মনের কথা একে অন্যের সাথে শেয়ার করতে পারবেন । এবং অন্যের কথার মতামত দিতে পারবেন । এতে আপনারা একে অন্যের মধ্যের বন্ধুত্ব আরো বাড়াতে পারবেন ।

সর্বশেষে এক নজরে দেখে নেই বাংলা.IM এ আমারা কি কি ফিচার উপভোগ করতে পারবো ..

  • বাংলা ই-মেইল
  • বাংলা টেক্সট চ্যাট
  • ভিডিও চ্যাট
  • গেম
  • ছোট সামাজিক নেটওয়ার্ক

আশা করি আপনারা বাংলা.IM নিয়মিত ব্যবহার করবেন এবং আমাদের বাংলা ভাষাকে আরো প্রতিষ্ঠিত করবেন ।

আজই ভিজিট করুন http://www.Bangla.IM

4 জন এই লিখাটি পছন্দ করেছেন ।

12 টি মতামত করা হয়েছে“Bangla.IM : মাতৃভাষা বাংলাতে সর্বপ্রথম একই সাথে বাংলা ই-মেইল, বাংলা চ্যাটিং, ভিডিও চ্যাটিং ও ছোট বাংলা সামাজিক নেটওয়ার্ক এর ওয়েবসাইট”

  1. ভালো লাগলো… ধন্যবাদ লেখাটির জন্য :)

  2. realy very very good for us ,thank u somuch dear sir

  3. খুব ভালো একটি সাইট , ধন্যবাদ মেহেদী ভাই

  4. মমিনুল হক রুমী বলেছেন

    ভাল লাগল। ঝদি বাংলা পাশাপাশী ইংরাজী থাকত তাহলে মনে হয় আরো ভালো হতো।

  5. খুব ভালো লাগলো আপনার এই পোস্ট টা পরে

  6. thanks ei bangla siter bapare jananor jonna

  7. ভালো লেগেছে আপনার লেখাটি।

    আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতা ‘ববস ২০১২’ এর “Best use of technology for social good” ক্যাটাগরিতে আপনার এই ব্লগ মনোয়ন পাওয়ায় অভিনন্দন জানাই আপনাকে। আপনার ব্লগকে ভোট দিয়েছি আমি। শুভ কামনা আপনার জন্য।

  8. আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিউজটি দেবার এবং ভোট দেবার জন্য । যদিও ভোটিং এ বাংলা.IM বাদ দিয়ে ojana.in দিয়েছে । তারপর ও সমস্যা নাই :)

  9. मैं प्रभावित हूँ!! सच में जानकारीपूर्ण ब्लॉग यहाँ मेरे दोस्त के बाद. मैं सिर्फ टिप्पणी करने के लिए और गुणवत्ता काम करते रहो कहना चाहता था.

মতামত দিন